ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা স্পেন এবার সম্ভাব্য ‘ফিনালিসিমা’ ম্যাচে আবারও মুখোমুখি হতে পারে আলবিসেলেস্তেদের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই কাতারের লুসাইল স্টেডিয়ামে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের এই মহারণ হতে পারে বলে দাবি করা হচ্ছে।

উয়েফা ও কনমেবলের চ্যাম্পিয়নদের মধ্যকার এই বিশেষ ম্যাচটি ‘ফিনালিসিমা’ নামে পরিচিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয় এই লড়াই। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে কয়েকটি সংস্করণের পর ২০২২ সালে নতুন করে ফিরে আসে ফিনালিসিমা। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের আগে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা আয়োজনের কথা ছিল। চলতি বছরের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে ভ্রমণ এবং আয়োজনসংক্রান্ত জটিলতা এড়াতে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।

এরপর ম্যাচটি আয়োজনের জন্য স্পেনের রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুর নাম সামনে আসে। এমনকি স্পেন ও আর্জেন্টিনায় আলাদা ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে কোনো প্রস্তাবেই উয়েফা ও কনমেবলসহ সংশ্লিষ্ট পক্ষগুলো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

এবার নতুন করে আশার আলো দেখিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালোর একটি প্রতিবেদন। ইএসপিএন আর্জেন্টিনার এই সাংবাদিকের দাবি, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ফিনালিসিমা চলতি বছরের শেষ দিকে আয়োজন করা হতে পারে। সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের নভেম্বরের কথা উল্লেখ করা হয়েছে। আর ভেন্যু হিসেবে আবারও কাতারের লুসাইল স্টেডিয়ামের নাম সামনে এসেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই ম্যাচ আয়োজনের স্বত্ব ইতোমধ্যে কাতার সরকার অর্জন করেছে। যদিও উয়েফা বা কনমেবলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ফিনালিসিমা স্থগিত হওয়ার পর ভাগ্যের পরিহাসে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেই মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

অতিরিক্ত সময়ে গড়ানো সেই টানটান ম্যাচে ১০৬ মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। তার কিছুক্ষণ আগে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ ফাইনালের সেই হারের পর সম্ভাব্য ফিনালিসিমা আর্জেন্টিনার জন্য হতে পারে প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ। অন্যদিকে স্পেন চাইবে আবারও আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে। ফলে ম্যাচটি সত্যিই মাঠে গড়ালে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ যে তুঙ্গে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে এখন পর্যন্ত এটি সম্ভাব্য আয়োজনের খবর মাত্র। উয়েফা ও কনমেবলের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সূত্র: ওয়ার্ল্ড সকার টক

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি

ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা

আপডেট সময় ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬