ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

প্রেসিডেন্ট কাপ টিটি স্থগিত কারন পর্যাপ্ত আলো নেই জিমনেসিয়ামে

সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তারপরও হঠাৎ করে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে তাদের।

পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে পর্যাপ্ত আলো না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এমনকি এয়ারকন্ডিশনও কাজ করছে না ঠিকমতো। তাই বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে ফেডারেশন।

টুর্নামেন্টের এন্ট্রি ফি সংগ্রহ, প্রাইজমানি নির্ধারণ, বিভিন্ন ক্লাব এবং জেলাগুলোর সাথে যোগাযোগ এবং টাইটেল স্পন্সর চূড়ান্ত করেছিল ফেডারেশন। আগামী ১৫ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট কাপ র্যাংকিং এবং প্রাইজমানি টুর্নামেন্ট।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন থেকে জানানো হয়েছে, বদ্ধ জিমনিসিয়ামে কোনোভাবেই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। এখানে টানা দুই ঘণ্টা কাটালে যেকোনো খেলোয়াড় ঘামে ভিজে চুপসে যান। গরমে এবং ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকায় প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নেয়নি তারা।

বিকল্প হিসেবে মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরের কথা ভাবছে ফেডারেশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

প্রেসিডেন্ট কাপ টিটি স্থগিত কারন পর্যাপ্ত আলো নেই জিমনেসিয়ামে

আপডেট সময় ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫