যশোরে বিএনপি’র কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে তোর জেলার লেবুতলা গ্রামের মাঠে এ কৃষি সমাবেশ হয়।
নির্যাতিত নেতাকর্মীদের উপস্থিতিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে যশোর সদরের লেবুতলার মাঠে।
বিগত ১৫ বছর ধরে পতিত স্বৈরাচারের লোকজন কিভাবে কৃষককে নিষ্পেষিত করেছিল তার বর্ননা করেছিলেন উপস্থিত একাধিক কৃষক।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রথমে ধৈর্যসহকারে কৃষক,কৃষাণী থেকে শুরু করে বিএনপির যুবদল,কৃষকদল,মহিলাদল,ছাত্রদলসহ বিগত ১৫ বছরের পতিত স্বৈরাচার আওয়ামীলীগাদের হাতে হামলা,মামলা, নির্যাতন ও কারাভোগকারী নেতাকর্মীদে হৃদয় ভাঙ্গা বর্ননা শুনেন।
এরপর অনিন্দ্য ইসলাম তার বক্তব্যে বলেন, আমি,আপনি, আপনারা আমরা সকলেই গত ১৫ বছর ধরে আমাদের সকলের ওপর চলা হামলা, মামলা, নির্যাতনের প্রতিশোধ চাই, বিচার চাই। আর এটা তখনই সম্ভব হবে যখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ । আপনাদের সব দুঃখ দূর হবে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারবে। কৃষকের শরীর ক্ষীন থেকে ক্ষীনতর হলেও মোটাতাজা হয়েছে পতিত স্বৈরাচারের লোকজন। ছাত্রজনতার আন্দোলনে সেই স্বৈরাচারের প্রধান স্বদলবলে পালিয়ে গেলেও তাদের লেন্সপেন্সাররা দেশে ও দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে সুসংঘটিত করে ব্যালটের মাধ্যমে বিগত দিনের সকল অপকর্মের জবাব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম। এছাড়া উপস্থিত ছিলেন, গোলাম রেজা দুলু, কাজী আনজারুল হক খোকন, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, কৃষক জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম এবং সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
মনিরুজ্জামান মনির 

























