ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা কারাগারে

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নাদিম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তিনি হত্যা মামলায় গ্রেফতার হন।

পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল নাদিমের বিরুদ্ধে। গ্রেফতারের পর ওই মামলায় তাকে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।  এ সময় নাদিমের আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক মারফ আল্লাম তা নাকচ করেন এবং তাকে   কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা। তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা পিএনপির সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য।

দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, পুঠিয়ার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছিলেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই দুপুরে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা কারাগারে

আপডেট সময় ১২:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২