ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

সাবেক এমপি শামশুল ইসলামকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামশুল ইসলামকে কারাগারে ১ম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, ডিআইজি প্রিজন, চট্টগ্রামের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও শাহাদত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামসুন নাহার লাইজু।

গত ১৪ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ সাবেক সংসদ সদস্য ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেন মিয়া গোলাম পরওয়ার ও আ. ন. ম. শামশুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৬ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

২০২১ সালের ৩০ মার্চ ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামশুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে রয়েছেন। এছাড়া অন্য আরেক মামলায় কাশিমপুর কারাগারে আরয়েছেন খুলনা-৫ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সাবেক এমপি শামশুল ইসলামকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০৯:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২