সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রবাসীর গলা কাটল স্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় সিঙ্গাপুর প্রবাসী মঈনুদ্দিন নামের এক যুবকের গলা কেটে দিয়েছে তার স্ত্রী।

শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশাল ডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের (২১) সঙ্গে মঈনুদ্দিনের (৩২) বিয়ে হয়। বিয়ের এক বছর পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।

শনিবার (১৪ ডিসেম্বর ) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সঙ্গে ঝগড়া বাধায় সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মঈনুদ্দিনের মা বাদী হয়ে মামলা করেছে। ঘটনার ওই রাতেই বাগভান্ডার নামক এলাকা থেকে সোমাকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রবাসীর গলা কাটল স্ত্রী

আপডেট সময় ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪