ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার শিমুলতলী নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফেন্সী আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মোটরসাইকেলচালক ফাজিল উদ্দিন (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহত ফেন্সী আক্তার কালমেঘ রমজান আলী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। জানা গেছে, ফাজিল উদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাদশুকা কাজিবস্তী গ্রামের বাসিন্দা এবং কালমেঘ বাজারের ফুজি ফটো স্টুডিওর স্বত্বাধিকারী।

ফাজিল উদ্দিন ও তাঁর মেয়ে ফেন্সী আক্তার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালধার শিমুলতলী নামক স্থানে পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে বাবা ও মেয়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালে নেওয়ার পথে কালমেঘ রমজান আলী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফেন্সী আক্তারের মৃত্যু হয়। তাঁর বাবা ফাজিল উদ্দিন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত এবং আহত ফাজিল উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আহত ফাজিল উদ্দিনকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী

সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত

আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬