সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ২ যুবলীগ নেতা আটক

ভোলা’র বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ উপজেলা যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার(১৪ ডিসেম্বর ২০২৪) ভোর রাত ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃতদের ভোলা জেল হাজাতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর ও উপজেলা যুবলীগের সদস্য মহসিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন, চরযতিন ও সোনারচর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামায়। এই সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসল্ট মামলা করে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আটককৃতদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, আটকৃত ৩ আসামী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ২ যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪