সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

বোরহানউদ্দিনে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে দুম্বার মাংস বিতরণ

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১২:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৬৫৪ বার পড়া হয়েছে

ভোলার-বোরহানউদ্দিনে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে দুস্থঃদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) দুপুরে উক্ত মাংস উপজেলায় পৌঁছার পর একই রাতে উপজেলার দেউলা,গঙ্গাপুর ও পৌরসভা সহ ৫টি ইউনিয়নের এতিমখানায় ওই মাংস পৌঁছে দেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।

সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান জানান- আমার দায়িত্বে ১২ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ পেয়েছি, প্রতি কার্টুনে ১০ প্যাকেট, পৌরসভা সহ ৫টি ইউনিয়নে প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় পৌছে দেই।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন- সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে বরাদ্দ পাওয়া দুম্বার মাংস উপজেলার ১টি পৌরসভা ও নয়টি ইউনিয়নের এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।

এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। এসময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছরে কোনো মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

বোরহানউদ্দিনে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে দুম্বার মাংস বিতরণ

আপডেট সময় ১২:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪