সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

রাসেল’স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই কৃষক হাসপাতালে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেল’স ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক। যে সাপটির ধারা আক্রান্ত হয়, তিনি সেই সাপ’টি নিহত করে সঙ্গে নিয়েই হাসপাতালে আসেন। পরে চিকিৎসক সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মানদীর চরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ার চর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সাপে কামড়ের শিকার আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে শারীরিক অবনতি ঘটলে এন্টিভেনম প্রয়োগ করা হয়।

জানা যায়, আহত আশরাফুল ইসলাম জাজিরার ডুবিসায়বর বন্দর কাজীরহাটের শ্রমিক হাটের একজন নিয়মিত শ্রমিক। বৃহস্পতিবার সকালে পালেরচরের ইয়াছিন ঢালী নামের এক কৃষক তাকে পালেরচর এলাকার সংলগ্ন পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করার জন্য নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে জমিতে কাজ করার সময় আশরাফুলের পায়ে সাপে কামড় দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপে কামড়ের স্থানের একটু উপড়ে বেধে এবং সাপটিকে মেরে ছোট একটি বালতিতে করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

চিকিৎসাধীন আশরাফুল আমাদের মাতৃভূমিকে বলেন, দুপুরে পদ্মা নদীর চরে ক্ষেতে কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এখন তিনি সুস্থ আছেন বলেও জানান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ নাজিম উদ্দিন আমাদের মাতৃভূমিকে বলেন, “বৃহস্পতিবার দুপুরে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করা যায়। এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয়। রোগীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর পর তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত। আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে এন্টিভেনম দেয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

রাসেল’স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই কৃষক হাসপাতালে।

আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪