সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

সৌদি আরবে বিশ্বকাপ নিয়ে বিতর্কে ফিফা

ফিফা ঘোষণা না করলেও যা ইঙ্গিত মিলেছে, তাতে ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। অন্যদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা হবে, তা সরকারিভাবে স্থির হবে আজ বুধবার (১১ ডিসেম্বর) ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে। তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো, স্পেন ও পর্তুগালের দাবিকে।

এদিকে বিতর্ক আরও বেড়েছে এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায়। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা এ বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে, সেই বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়। দ্বিতীয়ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সৌদি আরব। তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার ফিফার আদর্শের বিরোধী। আমরা তার বিরোধিতা করব।

উল্লেখ্য, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফিফা শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

সৌদি আরবে বিশ্বকাপ নিয়ে বিতর্কে ফিফা

আপডেট সময় ০১:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪