ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বাতিল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।  মাত্র একদিন আগে এটি খোলা হয়েছিল।

সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষায় অ্যাকাউন্ট খোলার প্রথম পোস্টের কয়েক ঘন্টা পরেই এটি বাতিল হয়ে যায়। ওই পোস্টে খামেনি লিখেন, ‘জায়নবাদী শাসক একটি ভুল করেছে। এটি ইরানের বিষয়ে তার গণনায় ভুল করেছে।  ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ এবং কী ধরনের শক্তি আছে তা আমরা বুঝতে পারব।’

এক্সের নীতি অনুযায়ী, ‘হিংসাত্মক এবং ঘৃণা’ ছড়ায় এমন কিছু নিষিদ্ধ করে, তবে এটি ‘রাষ্ট্রীয় বা সরকারী সংস্থাগুলোর’ জন্য প্রযোজ্য নয়। সে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির একাউন্ট বাতিল হওয়ার কথা নয়। কিন্তু এক্স কর্তৃপক্ষ সেটাই করল।

এর আগে চলতি বছরের মার্চে আয়াতুল্লাহ আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে মেটা। এ ঘটনাকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছিল ইরান।

উল্লেখ্য, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি বিগত ৩৫ বছর ধরে ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। হিব্রু ভাষায় তার একাউন্ট চালুর দ্রুতই অনুসারী বাড়তে থাকে। এ ছাড়া ইসরাইলি নাগরিকদের কাছে নিজের বক্তব্য প্রচারে প্ল্যাটফর্ম হিসেবে এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বাতিল

আপডেট সময় ০১:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪