ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ভারতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

ভারতে ঘূর্ণিঝড় ডানার জেরে রাস্তায় জমাজলে পড়ে থাকা বিদ‍্যুতের তারে পা জড়িয়ে বিপত্তি। প্রাণ গেল ২ যুবকের। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলকাতার ভবানীপুরের সৌরভ গুপ্ত (২৫) বিদ‍্যুতের তারের ছোবলে প্রাণ হারান। ওই যুবক পেশায় ভুজিয়া বিক্রেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ব‍্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেটি জলমগ্ন ছিল। জলের মধ‍্যে যে ঘাপটি মেরে বিপদ লুকিয়ে রয়েছে, তা যেন টের পাননি সৌরভ। বিদ‍্যুতের তার পায়ে জড়ানো মাত্রই সংজ্ঞাহীন হয়ে পড়েন। মুহূর্তেই প্রাণ হারান সৌরভ। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সৌরভ। তার মৃত্যুর পর কিভাবে চলবে সংসার, তা নিয়ে উদ্বেগে পরিবারের স্বজনদের।

এদিকে, হাওড়াতেও জমা জল প্রাণ কেড়ে নিল এক যুবকের। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায়। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন গৌতম চট্টোপাধ্যায় (৩৮) নামে ওই যুবক। বাড়ির কাছেই জমা জলের নিচে লুকানো রাস্তার গর্তে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারান তিনি।

অভিযোগ, দীর্ঘক্ষণ তিনি জলের মধ‍্যে পড়ে থাকলেও এলাকার লোকজন কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। শেষে চ‍্যার্টাজিহাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম হাওড়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ভারতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪