সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বলিউড সিনেমার প্রশংসায় যা বললেন পুতিন

‘বলিউড’ সিনেমার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভারতীয় চলচ্চিত্রগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়।

শুক্রবার ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এক ব্রিফিংয়ে দেশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রণোদনা দেবেন কিনা জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।

পুতিন বলেন, আমরা যদি ব্রিকস সদস্য দেশগুলোর দিকে তাকাই, আমার মনে হয় অধিকাংশ দেশে ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের একটি বিশেষ টিভি চ্যানেল আছে।

তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতি আমাদের অনেক আগ্রহ রয়েছে, আমরা কিছু কমন গ্রাউন্ড খুঁজে বের করব এবং সেগুলোকে রাশিয়ায় উন্নীত করার একটা ভালো উদ্যোগ হবে, আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। আশা করি কোনো অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই প্রস্তাবের বিষয়ে কথা বলব এবং আমার বিশ্বাস যে দুজন একটি চুক্তিতে পৌঁছাতে পারব।

পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী কাজানে এলে তার সঙ্গে কথা বলব। আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে শতভাগ পৌছতে পারব।

রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, ব্রিকস দেশভূক্ত অভিনেতা, তাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যেমন- একজন ভারতীয় অভিনেতা, একজন চীনা এবং ইথিওপিয়ান অভিনেতাদের নিয়ে নাট্যশিল্পের অনুষ্ঠানের আয়োজন করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বলিউড সিনেমার প্রশংসায় যা বললেন পুতিন

আপডেট সময় ০১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪