ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি

আর্টসেলে মুগ্ধ যুক্তরাষ্ট্র

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। তাদের পথচলার ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী উদযাপনে এরই মধ্যে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে দলটি। সেখানের ডেনভার শহরে আজ ১৯ অক্টোবর কনসার্ট করবে তারা।

আর্টসেলের যুক্তরাষ্ট্র সফর শুরু হয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে তারা ৭ সেপ্টেম্বর প্রথম কনসার্ট করে। এরপর তারা ভার্জিনিয়াতে ২২ সেপ্টেম্বর দ্বিতীয় কনসার্ট করে। লস অ্যাঞ্জেলেস শহরে ২৭ সেপ্টেম্বর তাদের তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপর ৫ অক্টোবর ডালাস ও হিউস্টনে ১১ অক্টোবর কনসার্ট করে দলটি। এরপর ১৪ অক্টোবর ফিলাডেলফিয়াতে, এবার ডেনভার শহর মাতাবে লিংকন-ফয়সালরা।

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের কনসার্ট নিয়ে আমাদের মাতৃভূমিকে ব্যান্ডের লিড গিটারিস্ট ফয়সাল বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা এরই মধ্যে সাতটি কনসার্ট করেছি। শ্রোতাদের কাছ থেকে এখানে আমরা অভাবনীয় ভালোবাসা পাচ্ছি। প্রতিটি শো শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যাচ্ছে। এমন একটি অভিজ্ঞতা আমাদের সত্যিই মুগ্ধ করছে। কারণ যুক্তরাষ্ট্রে এর আগে আমরা কখনো কনসার্ট করিনি। প্রথমবার এসে এমন ভালোবাসা পাব তা সত্যিই কল্পনা করিনি। সুযোগ হলেই তাই এখানে আমরা আসতে চাই। কারণ আয়োজকদের শৃঙ্খলা ও ব্যান্ডের প্রতি ভক্তদের ভালোবাসা আমাদের ব্যাপকভাবে উৎসাহিত করেছে এবং মধুর কিছু স্মৃতি উপহার দিয়েছে।’

এ সময় ফয়সাল আরও জানান, ২৩ অক্টোবর আর্টসেলের ভার্জিনিয়াতে শ্রোতাদের অনুরোধে আরও একটি কনসার্ট করবে। এ ছাড়া ২৬ অক্টোবর নিউইয়র্ক কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্র সফর। এরপর ২৯ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ সফরে নয়টি কনসার্ট করবে আর্টসেল। যার মধ্যে সাতটি শহরে কনসার্ট সম্পন্ন হয়েছে। বাকি আছে ভার্জিনিয়া ও নিউইয়র্ক কনসার্ট। যেসব শহরে আর্টসেল কনসার্ট করেছে—ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ফিলাডেলফিয়া ও ডেনভার।

এর আগে আর্টসেল তাদের ২৫ বছর পালনে অস্ট্রেলিয়া ও কানাডায় ট্যুর করেছে। এখন যুক্তরাষ্ট্র মাতাচ্ছে দলটি। এ ছাড়া রজতজয়ন্তী উদযাপনে দেশেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাদের।

ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ এই যাত্রায় ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে আর্টসেল। ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেলের। তাদের শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’ ইত্যাদি। গত বছর প্রকাশিত হয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।

আর্টসেল ব্যান্ডের বর্তমান লাইনআপ জর্জ লিংকন ডি কস্টা, কাজী আশেকিন সাজু, সায়েফ আল নাজি সেজান, ফয়সাল ও ইকবাল আসিফ জুয়েল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল

আর্টসেলে মুগ্ধ যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪