সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

হঠাত বন্যায় আট জেলায় মানবিক বিপর্যয়

হঠাত বানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ৮ জেলা। বিশেষ করে ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। পানিবন্দি লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার বাসিন্দারা। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতেও অসংখ্য মানুষ পানিবন্দি। জেলা শহরের মূল সড়ক কোমরপানির নিচে তলিয়ে গেছে।
গত মঙ্গলবার রাতে ভারতের ত্রিপুরার ডিম্বুর হাইড্রোইলেক্ট্রিক বাঁধ খুলে দেয়ায় হঠাৎ মানবিক এ বিপর্যয় নেমে আসে।
মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ২০ লাখ মানুষ। এছাড়াও কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া, লক্ষীপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জের বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পানি ঢুকছে হু হু করে।
প্রতি মুহূর্তেই পানির স্তর অনেক বেড়েছে, অনেক স্থানে ঘরবাড়ি খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। স্রোতের গতির কারণে উদ্ধারকাজ করতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ত্রানের চেয়েও এই মূহুর্তে ডুবন্ত মানুষগুলোকে উদ্ধার করা বেশি জরুরি। উদ্ধার কার্যক্রমের জন্য ট্রলার, স্পিডবোটের ব্যবস্থা করার চেষ্টা করুন।
যার যার জায়গা থেকে সামর্থ্যানুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান প্লীজ। আসুন সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

হঠাত বন্যায় আট জেলায় মানবিক বিপর্যয়

আপডেট সময় ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪