সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

চুয়াডাঙ্গায় ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল, দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা

চুয়াডাঙ্গায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে গত বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আউটসোর্সিংয়ে নিয়োগকৃত জনবল বিশেষ কারণে বাতিল করা হলো।

এদিকে নিয়োগ বাতিলের খবরে ৫৯ জন স্বাস্থ্যকর্মী দুশ্চিন্তায় পড়েছেন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শরিফুল ইসলাম নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, টানা ৬ বছর নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছি। হঠাৎ জানতে পারি আমাদের নিয়োগ বাতিল করেছে সিভিল সার্জন। কেন বাতিল করেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে জানতে পেরেছি নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নিয়োগ কেন বাতিল করা হলো? বিষয়টি সুরাহা না হলে আমরা কঠোর আন্দোলন করব।

সিভিল সার্জন কার্যালয়ের ইকবাল নামে এক পরিচ্ছন্নকর্মী বলেন, ৪ মাস হলো নিয়োগ পেয়েছি। সকালে হঠাৎ করেই শুনি নিয়োগ বাতিল হয়ে গেছে। কী কারণে বাতিল হয়েছে এটা জানি না। রোববার অফিস খুললে আমরা সবাই সিভিল সার্জনের কাছে নিয়োগ বাতিলের কারণ জানতে চাইব।

সিভিল সার্জন কার্যালয়ের লতিফা নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, নিয়োগ বাতিলের কথা শুনে দুশ্চিন্তায় পড়েছি। এখন কী করব আমরা ভেবে পাচ্ছি না। বিষয়টি যেন দ্রুত সমাধান করা হয় এই দাবি জানাই।

গ্যালেন্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল হিল বাপ্পী বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ তিন উপজেলায় মোট ৫৯ জন স্বাস্থ্যকর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছেন। গত ৩০ জুন নিয়োগের মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখনো মেয়াদ বাড়ানোর অনুমোদন হয়নি। আর জেলার সিভিল সার্জনের হাতে সবকিছু। তিনি ইচ্ছা করলে নিয়োগ বাতিল করতে পারেন। তবে বাতিল সংক্রান্ত কোনো চিঠি এখনো আমি পাইনি।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

চুয়াডাঙ্গায় ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল, দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা

আপডেট সময় ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪