ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

অর্জিত সব টাকা ফুটবলে খরচ করছি” সুমন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘এখনো ভাড়াবাসায় থাকি। জীবনে যা ইনকাম করেছি তা সব ফুটবলের পেছনে খরচ করেছি। আমার পরবর্তী চিন্তা ফুটবল টিমের জন্য একটি ট্যুরিস্ট বাস কেনা। যাতে করে খেলোয়াড়রা এটি ব্যবহার করে এলাকায় গিয়ে খেলাসহ দর্শনীয় স্থান দেখতে পারেন।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডির লেক ভিউ ফুটবল কর্নার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমন বলেন, আমি ওকালতি করে জীবনে অনেক টাকা রোজগার করেছি। আমার সব টাকা ফুটবল খেলার পেছনে খরচ করেছি।আমি এখনো ভাড়াবাসায় থাকি। চাইলে দেড়/দুই কোটি টাকা খরচ করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে থাকতে পারতাম, কিন্তু ফুটবলকে ভালোবাসি বলে তা করিনি। এ টাকা খরচ করে আমি অনেক খেলোয়াড়কে বিভিন্ন নামকরা জায়গায় অবস্থান করে দিতে পেরেছি। পরবর্তী চিন্তা ফুটবল টিমের জন্য একটি ট্যুরিস্ট বাস কেনা। যাতে করে খেলোয়াড়রা এটি ব্যবহার করে আমাদের এলাকায় গিয়ে খেলাসহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে পারেন।’

ঢাকার মানুষকে কখনই সহজ-সরল মনে হয়নি উল্লেখ করে সুমন বলেন, ‘আমি আমার এলাকা ও অন্যান্য এলাকায় গিয়ে দেখেছি, সেখানকার মানুষ অনেক সহজ-সরল। কিন্তু ঢাকার মানুষকে কখনো সহজ মনে হয়নি।’

তিনি বলেন, ‘প্রত্যেক সংগঠনের পেছনে রাজনীতি থাকে। তবে সে রাজনীতি হতে হবে দেশ ও জনগণের স্বার্থে।’ মানবসেবায় ব্রত এ মানুষটি ক্রীড়া অনুরাগীও। নিজের নামে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পেশাগত ব্যস্ততাকে পাশ কাটিয়ে ভবিষ্যৎ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ফুটবল খেলে বেড়ান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অর্জিত সব টাকা ফুটবলে খরচ করছি” সুমন

আপডেট সময় ০৬:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২