ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল বিমান লাভজনক প্রতিষ্ঠান, আয় বাড়াতে নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ আছে আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প, কী লেখা আছে রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান পীরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, র‍্যালি-মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা চত্বর কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: যুবকের ৭ দিনের জেল, ১২০ লিটার জব্দ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় সভা করল মোদি সরকার

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে দলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন।

এবার জানা গেছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে যোগদান করেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন।

বৈঠক শেষে সামাজিকমাধ্যম এক্সে জয়শঙ্কর লিখেন, ‘আমি আজ (মঙ্গলবার) সংসদে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়নের বিষয়ে অবহিত করেছি। আমি রাজনৈতিকদলগুলোর সমর্থন এবং চলমান পরিস্থিতি অনুধাবন করায় প্রশংসা করি’।

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা । পদত্যাগের পর দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি।

দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণের পর গতকাল সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা। সেখান থেকে হাসিনার গন্তব্য কোথায় তা এখনো স্পষ্ট নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় সভা করল মোদি সরকার

আপডেট সময় ১২:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪