ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ

শেখ হাসিনার পতনের খবরে বড়লেখার অলিগলি থেকে সাধারণ ছাত্র-জনতা বিজয় উল্লাস বের করেছে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাস্তাঘাটে দেখা যায়নি। ক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে হামলা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বিকাল ৩টা থেকে উপজেলার অলিগলি থেকে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে মেইন রাস্তায় বের হন। তখন সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা পৌরশহরের সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে।

উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের দক্ষিণভাগ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের অন্তত ১৫টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪