ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

গোয়াইনঘাটে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি উদ্ধার

  • ইমরান আহমদ:
  • আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়েছে।

রবিবার ২৩ জুন দুপুর ১:০০টা থেকে বিকাল ৬:৩০ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোট ২৫৪ বস্তা অর্থাৎ ১২ হাজার ৭০০ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫ হাজার টাকা। উক্ত মালামালসমূহ আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার অর্থ সরকারি কোষাগারে জমাদানের নিমিত্ত তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুল ইসলাম।
টাস্কফোর্সের অভিযানে তামাবিল শুল্ক কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো: মামুন শেখ; ৪৮ বিজিবি, সিলেট এর প্রতিনিধিত্ব করেন নায়েব সুবেদার মো: শহিদুল আলম এবং জাফলং থানা পুলিশের পক্ষে এসআই ফখরুল ইসলাম। অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও চোরাচালান প্রতি গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

গোয়াইনঘাটে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি উদ্ধার

আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪