ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে : হেলাল

দেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকেসহ দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে জিয়ার মাজারে এই শ্রদ্ধা জানান আজিজুল বারী হেলাল। দীর্ঘদিন পর রোববার (২২ ডিসেম্বর) দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সাবেক ছাত্রদল নেতা পারভেজ মল্লিক।

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হেলাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের যে আন্দোলন, দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন, দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। প্রত্যাশা করি, আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন, সে আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব।

তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন- আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে শামিল হই।

আজিজুল বারী হেলাল বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এছাড়া দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। সংকট উত্তরণে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ছয় মাসের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের সৈনিকরা এ দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক, যিনি একদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার বাবা এবং মা মারা যাওয়ার পরও একবার তাদের মুখ দেখার জন্যও দেশে আসতে পারেননি। মা-বাবার কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেয়নি।

তিনি বলেন, শুধু পারভেজ মল্লিক নয়, এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে পতিত শেখ হাসিনা বঞ্চিত করেছিল। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা পারভেজ মল্লিক দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে বলে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি।

অমিত বলেন, গত ১৬ বছর অনেকের রক্ত, অনেকের শ্রম ও অসংখ্য পরিবারের অশ্রুর বিনিময়ে এবং সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, যারা তাদের শারীরিক সুস্থতা হারিয়েছেন এবং যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে- সবার প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা বিশ্বাস করি- আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো। যে বাংলাদেশে সুশাসন, ন্যায়বিচার এবং মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে : হেলাল

আপডেট সময় ০৮:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪