ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের সন্ধান চেয়ে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা।

জানা গেছে, খালিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। খালিদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ায়। গত তিনদিন ধরে খোঁজ মিলছে না তার।

মানববন্ধনে খালিদ হাসানের বাবা লুৎফর রহমান বলেন, আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। তার বন্ধু আছে না কি শত্রু আছে সেটাও আমি জানি না। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন।

তিনি আরও বলেন, খালিদের ইচ্ছা ছিল দেশকে স্বাধীন করার, সেটা সফল হয়েছে। তার কি হয়েছে আমি জানি না। দিন নাই, রাত নাই, আজ এই অফিস, কাল ওই অফিস দৌড়াদৌড়ি করছি, কোন কাজ হচ্ছে না। সে যে অবস্থায় থাকুক, তাকে উদ্ধার করে দিন।

আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, জুলাই আন্দোলনের সময় যারা সক্রিয় ছিল, তাদের বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খালেদ কয়েকদিন থেকে নিখোঁজ। আমরা খালেদের সন্ধান চাই।

সহসমন্বয়ক সরদার নাদিম শুভ বলেন, খালেদ হাসান ৭২ ঘণ্টা ধরে নিখোঁজ। অথচ পুলিশ কোনো খোঁজ নিচ্ছে না। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে প্রশ্ন করে বিষয়টিকে ‘লজ্জা’ বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনো খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি।

প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজে খালিদকে সর্বশেষ গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাবির দোয়েল চত্বরে দেখা গেছে। এরপর গত তিন দিন ধরে তার কোনো খোঁজ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের সন্ধান চেয়ে মানববন্ধন

আপডেট সময় ০৮:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪