ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিক সমিতির মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)সহ সারাদেশে (ঢাবি, জবি, তিতুমীর কলেজ, ববি) সংবাদ সংগ্রহের সময় ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি করেন।
সাংবাদিক সমিতির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ববিসাস সদস্য আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তামজিদ হোসেন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট মেহরাব হোসেন ও সভাপতি রবিউল ইসলাম।
মানববন্ধনে ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, ‘বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা হলেও তার কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে সাংবাদিকদের ওপর হামলার সাহস জোগাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে আহ্বান করছি, আপনারা অতিদ্রুত জড়িতদের বিচারের আওতায় আনুন। নয়তো সামনে এর চেয়ে ভয়াবহ কিছু হলে এর দায় আপনারা (প্রশাসন) কখনোই এড়াতে পারবেন না।’
তিনি ছাত্রসংগঠনগুলোকে সংযত হওয়ারও আহ্বান জানান এবং পরবর্তীতে আবারও এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সারাদেশে কর্মরত সাংবাদিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
ববিসাস সহসভাপতি মেহরাব হোসেন বলেন, ‘গত ১৭ বছরে আপনারা যখন ক্যাম্পাসগুলোতে কোনো কার্যক্রম করতে পারেননি, তখন ক্যাম্পাস সাংবাদিকরা আপনাদের সাহায্য করেছিল। সুতরাং আপনারা সংযত হন।’ এছাড়াও সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক বিচার দাবি করেন তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিক সমিতির মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬