ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসলাম হোসেন বলেন, “এই ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আসতে পেরে আমি আনন্দিত। আজ আমি এখানে কেবল একজন অতিথি হিসেবে আসিনি; এসেছি তোমাদের কথা শুনতে, তোমাদের স্বপ্ন ও প্রত্যাশাগুলো কাছ থেকে উপলব্ধি করতে।”

শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, “আজ তোমরা আমার কাছে তোমাদের কিছু যৌক্তিক দাবির কথা তুলে ধরেছ। তোমরা একটি আধুনিক লাইব্রেরি, সায়েন্স ল্যাবরেটরি, খেলার মাঠ ভরাটসহ ক্যাম্পাসের কিছু অবকাঠামোগত সমস্যার কথা জানিয়েছ। আমি বলতে চাই, তোমাদের এসব দাবি কোনো বিলাসিতা নয়, এগুলো তোমাদের অধিকার। একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সুসজ্জিত লাইব্রেরি ও ল্যাবরেটরি অপরিহার্য। তোমাদের এসব সমস্যা সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “তোমরাই এ দেশের ভবিষ্যৎ। আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে নিজেকে শুধু জিপিএ-৫-এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে এবং মানবিক গুণসম্পন্ন সত্যিকারের মানুষ হতে হবে।”

প্রধান অতিথি সৃজনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ফলাফল, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে সৃজনী বিদ্যানিকেতন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এর আগে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম

পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য

আপডেট সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬