ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু কুমিল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনে আরা বকুল গ্রেপ্তার

পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে গবেষণাগারের সংস্কার ও আধুনিকায়ন এবং একটি নতুন আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে অবস্থিত পূর্বের ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM), HEAT-ATF Sub-project (PIN-13571) এবং ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

শুরুতে দুপুর ১২টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর উদ্বোধন করেন। সোয়া ১২টায় তিনি খামার ভবনে অবস্থিত ‘Advanced Analytical Laboratory’-এ যান। সেখানে তিনি ল্যাবটির ফলক উন্মোচন ও ফিতা কেটে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সংশ্লিষ্ট প্রকল্পের ওয়েবসাইট উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ল্যাবে স্থাপিত ও ব্যবহারের জন্য নির্ধারিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কার্যক্রম, ব্যবহারিক গুরুত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। ল্যাবের প্রতিটি যন্ত্রের মাধ্যমে কী ধরনের নমুনা প্রস্তুত, বিশ্লেষণ ও গবেষণা করা যাবে—সে বিষয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।

এ উপলক্ষে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে এক রোল মডেল। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল মৎস্য ও সামুদ্রিক সম্পদের এক বিশাল ভান্ডার। কিন্তু শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, সেই মৎস্য সম্পদকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, তার গুণগত মান নিশ্চিত করা এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা বিশ্ববাজারে পৌঁছে দেওয়া আজ সময়ের দাবি।

তিনি বলেন, আজ আমরা যে ‘Seafood Processing, Quality and Safety Laboratory’টি আধুনিকায়ন করলাম, সেটি আমাদের শিক্ষার্থী ও গবেষকদের সামুদ্রিক খাদ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ওপর বিশ্বমানের গবেষণার সুযোগ করে দেবে। একই সঙ্গে খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ আমাদের সামগ্রিক কৃষি, পশুপালন এবং মৎস্য খাতের গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখানে অত্যাধুনিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের গবেষকরা এমন সব ডেটা এবং ফলাফল তৈরি করতে পারবেন, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে।”

পরে পবিত্র দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, গবেষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী

পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য

আপডেট সময় ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬