সাজানো সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গংগাচড়া সদর ইউনিয়ন শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি গংগাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রামানিক লিজু।
গংগাচড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নওশা মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরকার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজু, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল ইসলাম দুদুসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব অপচেষ্টার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মোঃ মেহেদী হাসান গংগাচড়া, রংপুর 


















