সংবাদ শিরোনাম ::
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে।

রবিবার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকেই সংস্কারের কথা বলছে, তবে এ সংস্কারের কথা বিএনপি অনেক আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পতিত স্বৈরাচাররা এখনও সক্রিয় রয়েছে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে নির্যাতন করে ক্ষমতা দখল করে রেখেছিল।

ছাত্র-তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুযোগ এনে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ষড়যন্ত্র করছে ভারতে বসে, তারা একটা প্রচারণা চালাচ্ছে সংখ্যালঘুদের ওপর নাকি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন হচ্ছে- এসব বলে বিভ্রান্ত করে বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে তাই এসব মোকাবিলা করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪