সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

প্রথম স্ত্রীর চাপে পড়ে মিডিয়ার সামনে নাটক সাজান

চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে ছাগলকাণ্ডে ফেঁসে গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান। ছাগল নিয়ে ছেলে ইফাতের ছবি ভাইরাল হওয়ার পর প্রথম স্ত্রী লায়লা কানিজের চাপে তারই সাজানো স্ক্রিপ্ট নিয়ে মিডিয়ার সামনে আসেন মতিউর।

পারিবারিক কলহের কারণে দুপক্ষের স্ত্রী-সন্তানদের সম্পর্ক সুখকর নয়। এই সুযোগে লায়লা তার স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের কারণেই তাদের আজ এ অবস্থা। তাই ইফাতের পরিচয় ও তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলে সব ঝামেলা চুকে যাবে।

পরিকল্পনা অনুযায়ী ছেলের স্বীকৃতি অস্বীকার করেন বাবা। এরপর ঘরে-বাইরে তুমুল চাপে পড়েন মতিউর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতিউরকে চরম স্বার্থপর আখ্যা দিয়ে ট্রল চলতে থাকে। আর ঘরে রাগ-অভিমানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন ইফাত। এরপর ইফাতের বোন মাধবী ও মা শাম্মী মতিউরের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা অবহিত করেন।

তখন পারিবারিকভাবে আলোচনা করে ইফাতকে মাদকাসক্ত, উচ্ছৃঙ্খল হিসাবে মিডিয়ার সামনে উপস্থাপন করতে স্ক্রিপ্ট সাজানো হয়। সেখানে ইফাতকে অনেক আগেই ত্যাজ্য করার ঘোষণা ছিল। কিন্তু ইফাতের আপত্তির মুখে সেটাও সফল হয়নি।

এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয়পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিভলী, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশে দেশত্যাগ করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

প্রথম স্ত্রীর চাপে পড়ে মিডিয়ার সামনে নাটক সাজান

আপডেট সময় ০৯:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪