ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

যুবককে কুপিয়ে হত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরির আঘাতে নোমান মাহমুদ ওরফে রুমান মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত নোমান দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের হুসমত আলীর ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুর রহমানের ছেলে জামিল আহমদ পায়েলও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি যাবার উদ্দেশে সীচনি পয়েন্টের ঘাট থেকে নৌকার বাঁধন খুলছিলেন নোমান। এ সময় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ পূর্ব বিরোধের জেরে ১০-১২ জন দলবদ্ধ হয়ে নোমান ও পাভেলের ওপর আক্রমণ চালায়। উপর্যুপরি ছুরির আঘাতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন বলেন, রোমান মিয়া (নোমান মাহমুদ) নামের এক যুবক নিহত হয়েছেন। সন্দেহভাজনদেরকে ধরতে আমাদের নজরদারি অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

যুবককে কুপিয়ে হত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে

আপডেট সময় ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪