ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলের তান্ডব

কুমিল্লায় ২ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে স্থানীয় আরো দুজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত হারুন উর রশিদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় রফিকুল আলমের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে ইউপি চেয়ারম্যানের ছেলে জসিম ও তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে তারা। তাকে বাঁচাতে এলে স্থানীয় আরো দুজনকে মারধর করে অভিযুক্তরা।

ক্ষুদ্র মুদি মালামালের দোকানী রফিকুল আলম জানান, চাঁদা না দেয়ায় আমার ওপর হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়। আমাকে বাঁচাতে আসলে আরো ২ জনকে বেধড়ক মারধর করে। আমি হামলাকারীদের বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যানের ছেলে মো. জসিম জানান, আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ঘটনায় জড়িত করা হয়েছে। আমি এবিষয়ে কিছু জানি না।

সদর দক্ষিণ থানার ওসি জানান, ঘটনার পরপরই ওই এলাকা থেকে হারুন উর রশিদ নামের একজনকে আটক করে পুলিশ। এবিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ

কুমিল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলের তান্ডব

আপডেট সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪