সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

নারায়ণগঞ্জে ২ প্রকৌশলীর ঘুস নেয়ার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর টাকা গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে। জহির নামের এক ব্যক্তির কাছ থেকে টাকার অংক নিয়ে দরকষাকষি করতেও দেখা গেছে ওই ভিডিওতে। এরা হলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস।

মোবাইল ফোনে ধারণ করা পাঁচ মিনিটের ওই ভিডিওটি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির ব্যাপারে প্রকৌশলী কাঞ্চন কুমারের দাবি, এই ভিডিওটি প্রায় এক বছর আগের এবং কোনো ঘুস লেনদেনের নয়। জেলা পরিষদের একটি জরুরি মেরামত কাজের বিলের টাকা দেয়ার সময় এটি গোপনে ধারণ করা হয়েছিল। কাঞ্চণ কুমার দাবি করেন, গত এক বছর ধরে এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে ভিডিও ধারণকারী জহির।

এদিকে এই ভিডিও প্রকাশের পর জেলা পরিষদের অনেক ঠিকাদারই মুখ খুলতে শুরু করেছেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের কয়েকজন ঠিকাদার জানিয়েছেন, প্রকৌশলী কাঞ্চন কুমার পালিতের অত্যাচারে কয়েক বছর ধরেই তারা অতিষ্ঠ। তিনি বন্দর এলাকার একটি কাজের জন্য এক ঠিকাদারের কাছ থেকে এর আগে ঘুস হিসেবে প্রাইভেটকার পর্যন্ত নিয়েছেন যা জেলা পরিষদের সবাই জানতো। বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান তার এসব অপকর্মের বিষয় টের পাওয়ার পর তাকে বদলির জন্য ডিও লেটারও দিয়েছেন মন্ত্রণালয়ে। কিন্তু প্রকৌশলী পালিতের রহস্যজনক ক্ষমতার জোরে এখনও তাকে বদলি করা হয়নি।

অপরদিকে ভিডিওতে থাকা ঘুস গ্রহণকারী অপর প্রকৌশলী আব্দুল কুদ্দুস কয়েক মাস আগেই নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। গতকাল সন্ধ্যার পর থেকেই আব্দুল কুদ্দুসের মোবাইল ফোন বন্ধ রয়েছে। অপরদিকে ভিডিও ধারণকারী সেই জনৈক জহিরকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল যুগান্তরকে জানান, ভিডিওটি আমিও দেখেছি। উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ আগে থেকেই উঠে আসছে। তাকে বদলির জন্য ডিও লেটারও দেওয়া হয়েছে। আর সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস বেশ কিছুদিন আগেই বদলি হয়ে গেছেন।

তবে ভিডিও ধারণকারী জহির কোনো ঠিকাদার নন বলে জানিয়ে চেয়ারম্যান চন্দন শীল জানান, কারও কোনো অনিয়ম দুর্নীতি বা অপকর্ম আমি সহ্য করব না। এসব অপকর্মে সরকারের ও প্রধানমন্ত্রীর বদনাম হবে। এটা হতে দেওয়া যায় না। রোববার এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জে ২ প্রকৌশলীর ঘুস নেয়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:৩১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪