ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

পাওনা টাকার জেরে বৃদ্ধকে কিল-ঘুসিতে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানু মিয়া ওই এলাকার আলমগীর মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আখতার মিয়া সিলেটে একটি ভাঙারির দোকানে কাজ করেন। এ সুবাদে হাবিবুরের তিন হাজার টাকা পাওনা ছিল আখতারের কাছে। ঈদুল আজহার ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকালে হাবিবুর তার পাওনা টাকা চান আখতারের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়। খবর পেয়ে আখতারের চাচা সানু মিয়া সেখানে গেলে তাকে মারধর করেন হাবিবুরসহ তার লোকজন। লাগাতার কিল-ঘুসিতে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোহাগ রানা বলেন, এ ঘটনায় নিহত সানু মিয়ার ছেলে বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

পাওনা টাকার জেরে বৃদ্ধকে কিল-ঘুসিতে হত্যার অভিযোগ

আপডেট সময় ১২:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪