ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

ঈদে ছয় ঘণ্টায় পশুর বর্জ্য অপসারণ হবে: মেয়র আতিক

ঈদে রাজধানীতে ছয় ঘণ্টার মধ্যেই কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দক্ষিণ সিটির মেয়র একদিনের মধ্যে বর্জ্য অপসারণ করার কথা বলেছেন।

মেয়র আতিক বলেছেন, এবার জনগণের সহযোগিতা পেলে আমাদের টার্গেট ছয় ঘণ্টার মধ্যেই কুরবানির বর্জ্য অপসরণ করা। গত বছর উত্তর সিটি করপোরেশন এলাকার কুরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছিল।

বুধবার সকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩২টি ডাম্প ট্রাক এবং আটটি কম্প্যাক্টর গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র। নতুন ৪০টি ট্রাক যুক্ত হওয়ায় এ বছর বর্জ্য অপসারণ কাজে আরও গতি আসবে বলে আশা করছেন মেয়র।

তিনি বলেন, যে আটটি আধুনিক কম্প্যাক্টর ট্রাক যুক্ত হলো, এগুলো সাধারণ ট্রাকের চেয়ে দশগুণ বেশি বর্জ্য অপসারণে সক্ষম। কম্প্যাক্ট করার মাধ্যমে একসাথে অনেক বর্জ্য বহন করতে পারবে ট্রাকগুলো।

গতবছর কুরবানির ঈদ ঘিরে ৪৮ ঘণ্টায় মোট ৪১ হাজার টন বর্জ্য অপসারণের কথা জানিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে উত্তর সিটি এলাকায় ২২ হাজার ৩৮৭ টন এবং দক্ষিণে ১৮ হাজার ৮৫২ টন বর্জ্য সরানোর কথা জানিয়েছিলেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

আতিক বলেন, কুরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০ হাজারের বেশি কর্মী কাজ করবেন। ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ বিতরণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার, স্যাভলন, টুকরি, ফিনাইল দেওয়া হয়েছে। কাউন্সিলররা ও ডিএনসিসির কর্মীরা মাঠে সার্বক্ষণিক কাজ করবেন।

কুরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলতেও নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন আতিক।

দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে বলেন, ঈদের দিন ও পরের দিন ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে। এছাড়া গবাদি পশুর হাটের বর্জ্য ঈদের আগের রাত থেকে অপসারণ শুরু হবে।

মেয়র বলেন, ঈদের দিন বর্জ্য অপসারণের কাজ দুপুর ২টা থেকে শুরু হবে। ইনশাআল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে সেই বর্জ্য অপসারণ করা হবে। সেভাবেই আমাদের জনবল ও যান-যন্ত্রপাতি প্রস্তুত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

ঈদে ছয় ঘণ্টায় পশুর বর্জ্য অপসারণ হবে: মেয়র আতিক

আপডেট সময় ১২:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪