ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সন্তান জন্ম না দিয়েও মাতৃত্ব উপভোগ করেন মিমি

নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতে ভালবাসেন মিমি চক্রবর্তী। সে ভাবেই সব দায়িত্ব পালন করেন। তিনি নায়িকা। সাবেক সংসদ সদস্য। কিন্তু সন্তানদের প্রসঙ্গ উঠলে শুধুই মাতৃত্ব ছলকে পড়ে প্রতি বাক্যে। তিনি তখন যেন আর পাঁচজন মায়ের মতোই।

বেশিক্ষণ বাইরে কাজ করলেই তিন সন্তানের কথা মনে হয় মিমির। মনখারাপ হলেও তাদের দেখতে ইচ্ছা করে। যখন বাড়িতে থাকেন, তখন তাই সন্তানদের সঙ্গেই সময় কাটান।

নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতেই ভালোবাসেন মিমি চক্রবর্তী। সেভাবেই সব দায়িত্ব পালন করেন। তাদের খাওয়াদাওয়া থেকে ‘স্পা’য়ে গিয়ে আহ্লাদ— সব কিছুর দিকে সমান নজর।

মিমি বলেন, মাতৃত্ব উপভোগ করার জন্য সব সময়ে সন্তানের জন্ম দিতে হয় না। নিজের মতো করে ভালোবাসলে এবং দায়িত্ব পালন করেও মা হওয়া যায়।

মিমির সন্তানেরা চারপেয়ে। নাম চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। এক জন ল্যাবরাডর, এক জন হাস্কি আর তৃতীয় জন ইন্ডি। এই তিন সারমেয় সন্তানকে নিয়েই তারকা মিমির সংসার।

তিন সন্তানের জন্য হাতে করে খাবার বানান নায়িকা। কিন্তু প্রতিদিন সম্ভব হয় না। কাজের জন্য বাইরে থাকেন। কর্মজীবী মায়েরা যেমন হন আর কি! সারা দিন চিকুদের দেখার দায়িত্ব দিয়েছেন গৃহপরিচারিকাকে। কিন্তু সুযোগ পেলে, এই মা নিজের মতো করে সময় কাটান তাদের সঙ্গে। মিমি বলেন, ‘ওদের সঙ্গে সময় কাটাতে পারলেই আমার মন ভালো হয়ে যায়।’

ছোটবেলা থেকেই চারপেয়েদের নিয়ে থাকেন মিমি। তবে ২০১২ সাল থেকে তিনি মা হিসাবে পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকু আসে তার জীবনে। এখন চিকু, তার প্রথম সেই সন্তান, নেই। তার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন বটে। তবে তার পরে আরও তিন সন্তান এসেছে মিমির জীবনে। সংসার সব মিলে ভরে উঠেছে। ব্যস্ততাও চরমে থাকে।

বলেন, তিন জনে খুবই আহ্লাদে থাকে। আমার ‘স্পা’য়ে যাওয়ার সময় না থাকলেও ওরা ঠিক ‘স্পা’য়ে গিয়ে আরাম করে।’’ নিজে রোজ সময় দিতে না পারলেও এ ভাবেই সারমেয় শিশুদের যত্ন রাখার ব্যবস্থা করেন মিমি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সন্তান জন্ম না দিয়েও মাতৃত্ব উপভোগ করেন মিমি

আপডেট সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪