ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মো‌দির শোক

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা চি‌ঠিতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি।

শ‌নিবার (২ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য জানায়।

হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা চি‌ঠিতে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তি‌নি।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, এই কষ্টের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমার চিন্তাভাবনা ও প্রার্থনা প্রধানমন্ত্রী এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ জনগণের সাথে থাকবে।

সরকার প্রধানকে ভারতের প্রধানমন্ত্রীর চি‌ঠি দেওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করলেও চি‌ঠি‌টি কবে পাঠা‌নো হয়েছে সেটা সামাজিক মাধ্যমের পোস্টে উল্লেখ করে‌নি ভারতীয় হাইক‌মিশন।

বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের কেউই এখনও শঙ্কামুক্ত নন। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মো‌দির শোক

আপডেট সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪