ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কুমিল্লায় সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ তাকে আটক করেছে। আটককৃত আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় আটককৃৃতের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্র সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্রে জানা গেছে।

স্থানীয় সুএ থেকে জানা যায়, আটককৃত যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধের সাথে জড়িত। তার অপরাধের মাত্রা দিনদিন বেড়েই চলছিলো। সেনাবাহিনী কর্তৃক তার আটকের খবরে এলাকায় খুশির জোয়ার বইছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

কুমিল্লায় সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

আপডেট সময় ০৪:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫