ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

অহংকার চিরদিন টিকে থাকে না: শাহ কামাল রাসেল

ঢাকা: জয়পুরহাট ১ আসনের বিএনপির সাংসদ প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপি নেতা শাহ কামাল রাসেল বলেছেন, পুলিশ ও আদালত নিয়ে সরকার অহংকারের মধ্যে রয়েছে। অহংকার চিরদিন টিকে থাকে না। তাই বলব বেশি বাড়াবাড়ি করবেন না।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

শাহ কামাল রাসেল বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশে করেছি। সমাবেশের আগে নেতা-কর্মীদের আটক করা হয়। তাতে সমাবেশ বন্ধ করতে পারেনি। সরকারের এই ধরনের কাজে কোনো লাভ নেই।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য প্রমাণ করে শাপলা চত্বরে সেদিন হত্যাকাণ্ড হয়েছিল। সামনে যে কর্মসূচি আসবে, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।

দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জনসমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনা করছেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

অহংকার চিরদিন টিকে থাকে না: শাহ কামাল রাসেল

আপডেট সময় ০৭:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩