ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত

জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস

নিরলস প্রচেষ্টার পরও হামাসের কব্জায় থাকা ইসরাইলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন। এদিকে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্তি না পান, সেক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘ভয়াবহ পরিণতি’ ভােগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস। জবাবে মার্কিন প্রেসিডেন্টকে আরও কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, আলজেরিয়ায় সাংবাদিকদের হামদান বলেন, ‘আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে আরও সুশৃঙ্খল এবং কূটনৈতিক বিবৃতি দিতে হবে’।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই কর্মকর্তা আরও বলেন, চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরাইল দায়ী।

সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনার বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন হামাসের এই নেতা।  তবে তিনি হামাসের শর্তগুলো পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরাইলকে আগ্রাসনের সম্পূর্ণ অবসান এবং দখলকৃত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে।

গত ডিসেম্বরের শুরুতে হামাসের প্রতি আগেও এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দি রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য সবাই সরব; কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না’।

‘২০২৫ সালের ২০ জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান। যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে। যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে, যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনও ঘটেনি। যারা মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সবাইকে নরকে পাঠানো হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরাইলে হামলা চালায় হামাসের যোদ্ধারা। ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনও চলছে।  ভয়াবহ এ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজারের মতো মানুষঅ

এই জিম্মিদের মধ্যে ১০৭ জনকে ২০২৩ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিরতিতে মুক্তি দিয়েছিল হামাস।  তারপর গত ১ বছরে কয়েক জন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরাইলি বাহিনী, কয়েকজন নিহতও হয়েছেন।  বর্তমানে হামাসের কাছে ১০১ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস

আপডেট সময় ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫