ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

তিশার মনোযোগ এখন যেদিকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এ মুহূর্তে অভিনয়ে মনোযোগ দিচ্ছেন না। কোনো শুটিংয়ে হাজির হচ্ছেন না। সেটা না হওয়ারই কথা। কারণ ঢাকায় নেই তিনি। বর্তমানে সপরিবারের প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। সপ্তাহ খানেকের বেশি সেখানে অবস্থান করবেন। অভিনয়কে আপাতত সাইডে রেখে ভারতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। উদ্দেশ্য দেশটির পর্যটনস্থানগুলো ঘুরে ঘুরে দেখা। ভারতবর্ষের ইতিহাসকে কাছ থেকে জানা।

ভারত ভ্রমণ প্রসঙ্গে তিশা বলেন, এটা পারিবারিক ট্যুর। সবাই মিলে দারুণ সময় কাটাতেই এই সফর। এসেই শিডিউল মোতাবেক শুটিংয়ে অংশ নেব। নাটক তিশা মানেই তা দর্শকপ্রিয়। ইউটিউবে তার অভিনীত নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এমন জনপ্রিয়তার মাঝেও সম্প্রতি নাটকে কম দেখা যাচ্ছে তাকে। তিশা অভিনীত নাটকের সংখ্যা কমে এসেছে।

অভিনয়টা কমিয়ে দিয়েছেন কেন – প্রশ্নে হাসলেন তিশা। বললেন, ‘কই কমেছে? করছি তো। তবে এখন আগের চেয়ে আরও সচেতন হয়ে করছি। দর্শকরা আমার থেকে যে ধরণের কাজ আশা করেন সে ধরনের গল্পতেই করার চেষ্টা করছি। শুধু ওটিটি নয়, বলতে পারেন ভালো কাজের দিকে আরও মনোযোগ দিয়েছি। ’

এমন জবাবে তিশা জানিয়ে দিলেন, আগের মতো ধারাবাহিকভাবে অভিনয় করবেন না। স্ক্রিপ্ট পছন্দ হলেই করবেন। বেছে বেছে প্রস্তাব গ্রহণ করবেন। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন তানজিন তিশা। স্থিরচিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও তার অভিনয় প্রশংসিত হয়। এরপর নাটকে অভিনয় শুরু করেন এ তরুণ অভিনয়শিল্পী। ওটিটিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তিশার। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজে ‘শিকল’। এতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন তিশা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

তিশার মনোযোগ এখন যেদিকে

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২