ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

স্কুলের টাকায় ওমরাহ করলেন ড্রাইভারসহ ৮ কর্মী

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। একে-অপরকে সহায়তা করতে চলে নানান চেষ্টা। এবার ভিন্ন একটি খবর সামনে এনেছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ড্রাইভারসহ এ বছর ৮ জন কর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করেছে আরব আমিরাতের একটি স্কুল। ওই স্কুলটির নাম জেমস মর্ডান একাডেমি। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই এমন তথ্য জানিয়েছেন। কর্মীদের ওমরাহ করতে পাঠানো ছাড়াও রমজান মাস উপলক্ষ্যে আরও কার্যক্রম হাতে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বলেছেন, ‘রমজানের সময় সবাইকে একত্রিত করতে আমাদের স্কুলে বেশ কয়েকটি রীতি ও অনুষ্ঠান পালন করা হয়। একটি রীতি হলো সহকারী কর্মীদের জন্য বার্ষিক ওমরাহ প্যাকেজ, যেটি আমাদের শুভাকাঙ্খীদের কারণেই সম্ভব হয়েছে। এ বছর, এসটিএস ড্রাইভারসহ (শিক্ষার্থীদের আনা-নেওয়া করা বাসের চালক) আটজন কর্মীকে বাঁছাই করা হয়েছে এবং তাদের ওমরাহর সব খরচ পৃষ্ঠপোষকতা করা হয়েছে। একজন ড্রাইভার তার সন্তানদেরও নিয়ে গিয়েছিলেন।’

তিনি আরও বলেছেন, ‘এটি দেখতে খুবই ভালো লাগে স্কুল কমিউনিটি এভাবে একে-অপরকে সহায়তায় এগিয়ে আসে। রমজানের সময় আরেকটি অনুষ্ঠান আমাদের একত্রিত করে, সেটি হলো— বার্ষিক ইফতার। এটি স্কুলের কর্মী, শিক্ষার্থী এবং অভিবাবকদের এক করে। এদিন সবাই একসঙ্গে ইফতার করেন।’

এদিকে আরব আমিরাতের প্রায় সব স্কুলেই রমজান উপলক্ষ্যে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়। এই সময়টায় শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত করার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ

স্কুলের টাকায় ওমরাহ করলেন ড্রাইভারসহ ৮ কর্মী

আপডেট সময় ০১:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩