ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ভিডিও: দুবাইয়ে প্রথম উড়ল চীনের ‘উড়ন্ত গাড়ি’

যাত্রী পরিবহনের জন্য নির্মিত চীনা ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকরপোরেশনের একটি ‘উড়ন্ত গাড়ি’ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই উড়ন্ত গাড়ির উড্ডয়ন সফল হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

চীনা এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক বিমান চালু করার জন্যও কাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্স২ নামের এই উড়ন্ত গাড়ির দুই আসন বিশিষ্ট। গাড়ির দুই পাশে সামনে ও পেছনে আটটি পাখা আছে; যা গাড়িটির উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে।

সোমবার মনুষ্যবিহীন ৯০ মিনিটের পরীক্ষামূলক প্রথম ফ্লাইটটি দুবাইয়ে পরিচালনা করা হয়। পরবর্তী প্রজন্মের উড়ন্ত গাড়ির জন্য এক্স২ গুরুত্বপূর্ণ ভিত্তি বলে অভিহিত করেছে এক্সপেং ইনকরপোরেশন।

এক্সপেং এরোটের মহাব্যবস্থাপক মিনগুয়ান কিউ বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক বাজারে ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহর হওয়ায় প্রথমে আমরা দুবাইকে এই গাড়ির পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বেছে নিয়েছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ভিডিও: দুবাইয়ে প্রথম উড়ল চীনের ‘উড়ন্ত গাড়ি’

আপডেট সময় ০২:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২