ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের রামপালে এসআরবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯ তাড়াইল উপজেলায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মরিয়মের মৃত্যু ঘিরে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ ছাত্রলীগের কোটায় চাকরি প্রাপ্ত আমুর ক্যাশিয়ার এলজিইডির প্রকৌশলী ইকবাল বহাল তবিয়তে ফায়ার সার্ভিসে শামস আরমান-হেলালকে ঘিরে ক্রয়, সরবরাহে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ মিঠাপুকুরে মেলার ৫০ হাজার টাকা ৫ মাসেও কোষাগারে জমা হয়নি, প্রশ্নের মুখে ইউএনও পারভেজ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

মরিয়মের মৃত্যু ঘিরে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ

মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

শেরেবাংলানগর থানার একাধিক কর্মকর্তা জানান, এ মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে তাঁরা সাত দিনের রিমান্ড আবেদন করবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত জুন মাসে তাঁর শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়। সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন।

এর মধ্যে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল কল করে বাদী মাসুম বিল্লাহকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন।

মামলার এজাহারে তিনি লিখেছেন, মরদেহ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপরে তাঁর লেখা ‘সুইসাইড নোট’ দেখতে পান তিনি।

একটি চিরকুটে লেখা আছে, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই…তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই…।’

আরেকটি চিরকুটে লেখা, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, জিততে পারিনি হেরে গেলাম ময়দানে।

জিতবইবা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে যেয়ে দেখি তুমি তো ছিলে বিপক্ষের সেনাপতি। আমি হেরেছি তুমি জিতেছো, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি ধ্বংসের শেষ দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

আরেকটি চিরকুটে লেখা, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের…!!! আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!!’

অপর একটিতে লেখা, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশির সম্মানের। কারণ ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়…ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটের রামপালে এসআরবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মরিয়মের মৃত্যু ঘিরে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ

আপডেট সময় ০১:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬