ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফায়ার সার্ভিসে শামস আরমান-হেলালকে ঘিরে ক্রয়, সরবরাহে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ মিঠাপুকুরে মেলার ৫০ হাজার টাকা ৫ মাসেও কোষাগারে জমা হয়নি, প্রশ্নের মুখে ইউএনও পারভেজ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ১ শিশু কলি হত্যা, রিমান্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা রামপালে জমি-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ২ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর আটক, পালাল দুই সহযোগী

নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র নামের অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে নাটোর থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন তিনি।

পথে অ্যাম্বুলেন্সটি নাটোরের চাঁদপুর এলাকায় পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক স্বপন চন্দ্র নিহত হন।
ওসি আরো জানান, দুর্ঘটনাটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফায়ার সার্ভিসে শামস আরমান-হেলালকে ঘিরে ক্রয়, সরবরাহে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ১২:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬