ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে শেখ জামাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে ‘টেক ব্যাক বাংলাদেশ’ করতে চায়। কিন্তু বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে। ‘গো ফরওয়ার্ড বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সরকার করোনাভাইরাসকে সম্পূর্ণভাবে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাইকে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। পৃথিবীর যে কয়টি দেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ তারমধ্যে অন্যতম।

গোটা বিশ্বের মানুষ কষ্টে আছে উল্লেখ করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আমরাও কষ্টে আছি। জিনিসপত্রের দাম বেশি। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের মাধ্যমে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারব।

বাংলাদেশকে অসাম্প্রদায়িক উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। একটি গোষ্ঠী বাংলাদেশের সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই তোমরা মোবাইলে ক্লাস করতে পেরেছ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়াকে নিড (প্রয়োজন) বলেও মন্তব্য করেন তিনি।

এসময় লেখাপড়ায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান প্রতিযোগিতার যুগে সবাইকে টিকে থাকতে হবে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে : কামরুল ইসলাম

আপডেট সময় ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩