ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দাদি-নাতনির

রাজধানীর তুরাগে মেট্রো স্টেশনে বাসায় ফেরার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেগম (৪৫) ও তার কোলে থাকা নাতনি রাফিয়া (৬ মাস) নিহত হয়েছেন। এ ঘটনা মোটরসাইকেলচালক আরাফাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদি মারা যায়। আহত রাফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, মেট্রোরেলের ২নং স্টেশনের নিচের রাস্তায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যায়। শিশু রাফিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাজেদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরাফাত নামে ওই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

তিনি জানান, বিয়ের অনুষ্ঠানের দাওয়াত শেষে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে দাদির কোলে থাকা নাতনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ও দাদি ঘটনাস্থলেই মারা যায়। তাদের বাসা তুরাগের ষোলহাটি এলাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দাদি-নাতনির

আপডেট সময় ০১:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩