ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

মুগদায় মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২৭) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ। তিনি বলেন, আমরা খবর পেয়ে তার বাসা থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কিছুদিন আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয় এই নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সকালে তার পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

মুগদায় মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

আপডেট সময় ০২:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩