ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ

আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া গণহত্যার মামলার রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটি ওই অংশকে ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেছে।

দুই দিন আগে ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। ওই সময় কয়েক হাজার মানুষ নিহত হন এবং প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

এ নিয়ে প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুখ খুলেছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

তিনি বলেছেন, তারা গণহত্যা সংঘটিত করেননি। এর পরিবর্তে সশস্ত্র বাহিনীর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তবে সেখানে কোন সশস্ত্র বাহিনী ছিল, তা স্পষ্ট করেননি।

মিন অং হ্লাইং বলেছেন, তাদের বিরুদ্ধে গণহত্যার যে রায় দেওয়া হয়েছে, তাতে মিয়ানমারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

রায়ের কিছু অংশ মানা হবে না উল্লেখ করে সেনাবাহিনীর সাবেক প্রধান মিন অং হ্লাইং বলেছেন, “মিয়ানমার দায়িত্বশীল দেশের জন্য যথার্থ ব্যবস্থা নেবে। তবে আমরা যেসব বিষয় অনুপযুক্ত দেখব, সেগুলো মানব না।”

তবে রায়ের কোন অংশ নিয়ে তাদের আপত্তি, তা উল্লেখ করেননি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা এই সাবেক জেনারেল।

মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ তদন্ত শেষে আদালতের বিচারকরা রায় দিয়েছেন।

২০১৭ সালে কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে সাধারণ রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালানো এবং তাদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিচার আদালত বলেছেন, ওই সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার শিকার হন। অপরদিকে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে হেঁটে বা সমুদ্রপথে পালিয়ে আসেন। আদালত দেখতে পেয়েছেন, সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে ওই সময় লক্ষ্যবস্তু করা হয়।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ জন বিচারকের মধ্যে ছয়জন মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। এর মাধ্যমে মিয়ানমার বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়।

আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ বাড়িতে ফিরতে দেওয়া এবং তাদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধেরও নির্দেশ দিয়েছেন।

তবে আদালতটির রায় কার্যকরের নিজস্ব কোনো শক্তি নেই। এর পরিবর্তে তারা জাতিসংঘের পদক্ষেপ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল।

সূত্র: বিবিসি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আপডেট সময় ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬