ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বেগমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শিশির কানু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নোমান মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসচেতনতা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্য—‘স্বয়ংসম্পূর্ণ প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬