বরগুনায় উৎসবমুখর পরিবেশে ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব-২০২৬’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সজল চন্দ্র শীল। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা।
বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আধুনিক ও মানসম্মত পাঠদান, স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মাল্টিমিডিয়া ও শিক্ষা উপকরণের ব্যবহার এবং নিয়মিত মূল্যায়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং আগামী দিনের শিক্ষাকার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মোঃ আরিফ হোসেন খান, বরগুনা 


















